আধিপত্যবাদমুক্ত জুলাই চেতনার বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্য অপরিহার্য : মাওলানা মোহাম্মদ শাহজাহান
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

আধিপত্যবাদমুক্ত জুলাই চেতনার বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্য অপরিহার্য : মাওলানা মোহাম্মদ শাহজাহান

আধিপত্যবাদমুক্ত জুলাই চেতনার বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্য অপরিহার্য : মাওলানা মোহাম্মদ শাহজাহান
ছবি সংগৃহীত।

আধিপত্যবাদমুক্ত জুলাই চেতনার বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ শাহজাহান।

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ও পেকুয়া উপজেলা শাখার যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ২টায় চকরিয়া সরকারি কলেজ ময়দানে এক বর্ণাঢ্য র্যালি ও র্যালি-পূর্ব এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।

চকরিয়া সরকারি কলেজ ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে হাজার হাজার নেতাকর্মী-সমর্থকদের অংশগ্রহণে একটি বিশাল র্যালি কলেজ চত্বর থেকে শুরু হয়ে চকরিয়া পৌর বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। আয়োজকদের মতে, র্যালিটি চকরিয়া-পেকুয়া অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আকতার আহমদের সভাপতিত্বে এবং চকরিয়ায় জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন হেলালী ও মাওলানা সৈয়দ করিমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শাহজাহান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার শহর জামায়াতের আমির ও চকরিয়া-পেকুয়া সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় আসলে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির আলোকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করা হবে।

চকরিয়ায় একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল বশর, পেকুয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইমতিয়াজ উদ্দীন, চকরিয়া পৌরসভা জামায়াতের আমির আরিফুল কবির, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরিদুল আলম, চকরিয়া উপজেলা (উত্তর) সাবেক আমির মাওলানা ছাবের আহমদ এবং চকরিয়া উপজেলা (দক্ষিণ) সাবেক আমির মাওলানা মোজাম্মেল হক।

এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আরিফুর রহমান চৌধুরী মানিক, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, পেকুয়ার বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদিউল আলম জিহাদী, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরউদ্দীন মোহাম্মদ বাবর, লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কায়সার, জেলা শিবিরের সভাপতি আবদু রহিম নরী, সেক্রেটারি মীর মোহাম্মদ আবু তালহা, সমাজসেবক সরফরাজ আল নেওয়াজ চৌধুরী, সাবেক ছাত্রনেতা অধ্যাপক আবু নাঈম আযাদ, গোলাম কবির, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও মোহাম্মদ মূসা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিভক্তির রাজনীতি নয়, দেশ গড়ার রাজনীতিই আজ সময়ের দাবি। তিনি অভিযোগ করে বলেন, মুক্তিযুদ্ধকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে এবং ইতিহাস বিকৃত করেছে।

তিনি আরও বলেন, জুলাইয়ের সম্মুখযোদ্ধা হাদির ওপর হত্যাচেষ্টা বাংলাদেশের মানচিত্রের ওপর হামলার শামিল।

সমাবেশে বক্তারা স্বাধীনতা ও বিজয়ের প্রকৃত চেতনা বাস্তবায়নে ইসলামভিত্তিক রাজনীতি এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।