আনোয়ারায় ৫৪ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আনোয়ারায় ৫৪ তম বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২৬ এর উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারী) সকাল ১০ টায় আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার।
আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে ও আনোয়ারা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীনের সভাপতিত্বে এসময় উপজেলা দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন, ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম, এনামুল হক, আছমত আলী, সমীর দাশ, নেজাম উদ্দিন, টিসু কুমার, রুম্পা চৌধুরী ও শহীদুল্লাহ্, আজগর আলী, মাকসুদুর রহমানসহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা।
তিনদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী দিনে ছাত্রীদের অ্যাথলেটিক্স, ভলিবল,ও ব্যাটমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন হয়। বুধবার ছাত্র- ছাত্রীদের ক্রিকেট, টেবিলটেনিস, এবং বৃহস্পতিবার ছাত্রদের অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চলতি বছর শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ২৬ টি স্কুল ও মাদ্রাসার ২০০ প্রতিযোগি অংশ গ্রহণ করেন।




