ঈদগাঁওয়ের ইসলামাবাদে সাড়ে ৩শ পরিবারের মাঝে প্রবাসী নজরুল ইসলামের ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান মাসে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ আউলিিয়াবাদ এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রবাসী নজরুল ইসলাম। তার ব্যক্তিগত তহবিল থেকে এলাকার সাড়ে ৩শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পশ্চিম আউলিিয়াবাদ জামে মসজিদের মাটে এই ইফতার সামগ্রীগুলো সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়।সাবেক এমইউপি বশির আহমদের সভাপতিত্বে আয়োজিত ইফতার বিতরণ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শ্রমিক নেতা সেলিম আকবর ও ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুনর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার জুনাইদ হোসেন জিকু, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, প্রবাসী জসিম উদ্দিন, মোহাম্মদ মিজান, বেলাল উদ্দিন সোনা মিয়া, মাহফুজ রহমান, মোহাম্মদ আলম, আলতাজ আহমেদ, ইদ্রিস সওদাগর ও আব্দুল্লাহ আল আকাশ কোম্পানি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজানের পবিত্রতা রক্ষা ও আর্তমানবতার সেবায় বিত্তবানদের এমন উদ্যোগ প্রশংসনীয়। প্রবাসী নজরুল ইসলামের এই মহতী প্রচেষ্টার ফলে এলাকার শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষজন উপকৃত হবে। বিতরণ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।












