ঈদগাঁও হাই স্কুল মাঠে ৩ দিনব্যাপী বিজয় মেলা শুরু

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনের বিজয় মেলা উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঈদগাহ হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির।
উপস্থিত ছিলেন—ঈদগাঁও থানার সেকেন্ড অফিসার সনক কান্তি দাশ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ইলিয়াস মিয়া, জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোছাইন, ঈদগাঁও ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, ইসলামপুর বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ, বিএনপি নেতা চান মিয়া, শ্রমিকদল নেতা শফিউল আলম শান্ত, জেএনপি (NCP নয়) ঈদগাঁও উপজেলা সদস্য সচিব রহিম চৌধুরীসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সোম, মঙ্গল ও বুধবার তিন দিন ধরে এ মেলা পরিচালিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ মেলা চলবে বলে জানিয়েছেন ইউএনও মীর কামরুজ্জামান কবির।











