ঈদগড়ে লাকড়ি ধরতে গিয়ে পানিতে ভেসে যাওয়া শিশু সাজিদ এখনো নিখোঁজ

রামুর ঈদগড়ে লাকড়ি ধরতে গিয়ে নদীর পানিতে এক শিশু ভেঁসে গিয়ে এখনো নিখোঁজ রয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ভেসে যাওয়া শিশুটির নাম সাজিদুল ইসলাম সাজিদ(১২)।সে ঈদগড় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের (হাসনাকাটা)কুনারপাড়া গ্রামের নুরুল ইসলামের সন্তান।
সে ৮ জুলাই রোজ বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে হাসনাকাটা নদীতে সহপাঠীদের সাথে লাকড়ি ধরতে গিয়ে পানির প্রবল স্রোতে ভেসে যায়।।
এই রির্পোট লেখা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যাইনি। এ দিকে ভেসে যাওয়া সাজিদ কে খুজে পেতে গ্রামের মানুষ নদীতে তল্লাসী চালিয়ে যাচ্ছে।
সাজিদের ভেসে যাওয়া ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায় সাজিদ ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র।
নিখোঁজ ছেলেকে ফিরে পরিবারের লোকজন সকলের সহযোগিতা কামনা করছেন।












