কক্সবাজারের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হলেন আইনজীবী নাজেম উদ্দিন

কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (অতিরিক্ত পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী মোহাম্মদ নাজেম উদ্দিন মুসা। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে সম্প্রতি তাঁর এই নিয়োগ আদেশ জারি করা হয়।
আইন ও বিচার বিভাগের জিপি-পিপি শাখার যুগ্ম সচিব সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পত্রে জানানো হয়, নাজেম উদ্দিন মুসাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ছাড়াও জেলা শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল এবং ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
নাজেম উদ্দিন মুসা কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলানা ফজলুল করিমের কনিষ্ঠ সন্তান। তাঁর বড় ভাই মাঈনুদ্দিন খালেদ নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি।
এদিকে আইনজীবী নাজেম উদ্দিনের এই নিয়োগে বৃহস্পতিবার সকালে কচ্ছপিয়া কে.জি স্কুল মিলনায়তনে এক অভিনন্দন সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর এই সাফল্যে অভিনন্দন জানান। এছাড়া এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাঁকে শুভেচ্ছা জানিয়েছে।










