কক্সবাজারে ১১ দলীয় জোটের বিক্ষোভ: ক্ষমতার জোরে দেশে আবারো ফ্যাসিবাদ কায়েমের পথ সুগম করছে বিএনপি
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

কক্সবাজারে ১১ দলীয় জোটের বিক্ষোভ: ক্ষমতার জোরে দেশে আবারো ফ্যাসিবাদ কায়েমের পথ সুগম করছে বিএনপি

কক্সবাজারে ১১ দলীয় জোটের বিক্ষোভ: ক্ষমতার জোরে দেশে আবারো ফ্যাসিবাদ কায়েমের পথ সুগম করছে বিএনপি
ছবি সংগৃহীত।

গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে ১১ দলীয় ঐক্য ঘোষিত কেন্কদ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে জেলা ১১ দলীয় ঐক্য।
১২ ফেব্রুয়ারি বিকালে বিক্ষোভ মিছিলটি কালুর দোকান পেট্রোল পাম্প থেকে শুরু হয়ে কক্সবাজার পাবলিক হল মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়। 
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে মিছিলোত্তর সমাবেশে বক্তারা বলেছেন, বিএনপি জাতীয় নির্বাচনের আগে সংস্কারের জন্য দেশবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিল। নির্বাচনে বিজয়ের পর জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে। প্রায় সত্তর ভাগ মানুষের মতামতকে অবজ্ঞা করে ক্ষমতার জোরে দেশে আবারো ফ্যাসিবাদ কায়েমের পথ সুগম করছে। গণভোট নিয়ে বিএনপির দ্বি-চারিতার কারণে জনমনে অস্বস্তি ও অবিশ্বাস সৃষ্টি হয়েছে। 
বক্তারা আরো বলেন, সংসদে জ্বালানি সংকট নেই বললেও বাস্তবে ফিলিং স্টেশনে মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদের শাসনে পিষ্ট দেশবাসী মনে করেছিল বিএনপি দেশে সুশাসন ফিরিয়ে আনবে কিন্তু সরকারের মেয়াদ যতই এগিয়ে যাচ্ছে ততই চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস ও নৈরাজ্য বৃদ্ধি পাচ্ছে। সর্বত্র দলবাজদের নিয়োগ দিয়ে ক্ষমতার অপব্যবহার করছে। 
নেতৃবৃন্দ সুস্পষ্টভাবে সরকারের উদ্দেশ্যে বলেন, সময় থাকতে গণভোটের রায় বাস্তবায়ন করুন অন্যথায় দেশের মানুষের রোষানলে পড়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হবেন। দেশের মানুষ কে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই জাতীয় সনদের ভিত্তিতে শাসন কাঠামোর পরিবর্তন করুন। জনরায়কে অবজ্ঞা করে ফ্যাসিবাদের পথ সুগম করা থেকে বিরত থাকুন। 
সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লবে এত মানুষ জীবন দেয়নি। দেশের একটি মৌলিক পরিবর্তনই ছিল মুখ্য। সকল রাজনৈতিক দল ঐক্যমত্য হয়ে জুলাই সনদ হয়েছিল এবং সে অনুযায়ী জাতীয় নির্বাচন ও গণভোট হয়েছিল। জাতীয় নির্বাচনের ফলটা পক্ষে গেছে তাই মানবেন, আর গণভোটের রায় মানবেন না তা হবে না। আর কোন অভ্যুত্থান কিংবা রক্ত ক্ষয় নয়, জুলাই সনদ বাস্তবায়ন করুন। তা না হলে রাজপথে অধিকার আদায়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি'র আহ্বায়ক অধ্যাপক আখতার আলম, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনূস, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, এনসিপি জেলা সদস্য সচিব অধ্যাপক ওমর ফারুক, এলডিপি জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, শহর জামায়াতের নায়েবে আমীর শহিদুল আলম বাহাদুর, এনসিপি জেলা সাংগঠনিক সম্পাদক রাইয়ান কাশেম প্রমুখ। 
এসময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জাফর উল্লাহ ইসলামাবাদী, এনসিপি জেলা যুগ্ম আহ্বায়ক খালিদ সাঈদ, সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, সেক্রেটারি আজিজুর রহমান, রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।