কানাডায় বৃহত্তর চট্টগ্রাম সমিতি ক্যুইনেক কানাডার বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা অনুষ্ঠিত

বৃহত্তর চট্টগ্রাম সমিতি ক্যুইনেক কানাডার আয়োজনে বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মনোরম পরিবেশে দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজন করা হয় Nature Center, 225 Chem. de la Plage, Cowansville, QC J2K 2J3-তে।
সংগঠনের সভাপতি মো: ইলিয়াস এর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক আল আমিন সিকদার ও নওশাদ চৌধুরী মিটু এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা: শাহাদাত হোসেন।
মেয়র ডা: শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন:
"বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে পারস্পরিক সমঝোতা বৃদ্ধি পেলে রপ্তানি ও আমদানি কার্যক্রম আরও বেগবান করা সম্ভব। বিশেষ করে চট্টগ্রামের বন্দরনগরী এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং মন্ট্রিয়ল ও আশপাশের শহর থেকে আগত প্রবাসী চট্টগ্রামবাসীসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রান্ড স্পনসর
ইন্জি: এ হেলাল,গোল্ডেন স্পনসর নাদির হামিদ ও রিয়াজ হামিদ। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও উপদেষ্টা আবু ইউনুস সুজন,আ স ম ইসমাইল,মো: আলী জিন্নাহ,মুক্তিযোদ্ধা মো: ইয়াকুব,মো: দিদারুল আলম,
মো: দিদারুল মোস্তফা,আবসার উদ্দীন চৌধুরী,মো: শাহজাহান,মো: নুরুল আবসার,নূর মোহাম্মদ চৌধুরী, মোঃ নিজাম উদ্দীন চৌধুরী, মোঃ মোসালেম উদ্দিন বাবুল, সুশান্ত বড়ুয়া,কাইসুল হক,আরাফাত হোসেন,মোহাম্মদ জাবেদ,এম সহিদ,
জুয়েল দেবনাথ, মোঃ ইমতিয়াজ সাজু,মো: ইমতিয়াজ রাজু,কাজী সোয়েব,মোস্তফা কামান, ইকবাল করিম তুষান,মো: ইমরান উদ্দিন,মোহাম্মদ ইসমাইল প্রমুখ।
দিনব্যাপী আয়োজনে ছিলো
বাচ্চাদের হরেক রকম খেলাধুলা, র্যাফেল ড্র, কুইজ প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী খাবার পরিবেশন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।












