কাল রামুতে দৈনিক সাঙ্গুর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভা

বৃহত্তর চট্টগ্রামের পাঠকপ্রিয় দৈনিক সাঙ্গু পত্রিকা ২৫ বছরে পদার্পণ উপলক্ষে রামুতে আলোচনা সভা ও কেক কেটে বর্ণাঢ্যভাবে রজতজয়ন্তী উদযাপন করা হবে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৩ টায় রামু পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
দৈনিক সাঙ্গুর রামু উপজেলা প্রতিনিধি কামাল শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, দৈনিক সাঙ্গুর সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, সুজন রামু উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, দূর্ণীতি প্রতিরোধ কমিটি রামু উপজেলা সাধারণ সম্পাদক খালেদ শহীদ, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজ সেবক নুরুল আলম সোনা মিয়া, রামু প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ প্রমুখ।
এছাড়াও উপস্থিত থাকবেন, সাংবাদিক নুরল ইসলাম সেলিম,মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, ডাক্তার মো: নাছির উদ্দিন, দৈনিক সাঙ্গুর নিজস্ব প্রতিবদেক ইমাম খায়ের, জাহেদুল ইসলাম, রামু প্রেস ক্লাবের সকল সাংবাদিক, ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ, ঈদগড় রিপোর্টাস ক্লাবের সকল সাংবাদিকসহ জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ এবং শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দরা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান শুরু হবে। এছাড়া প্রধান অতিথি দৈনিক সাঙ্গুর সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকীসহ অতিথিদেরকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হবে।
পাশাপাশি উপস্থিত সকলকে আপ্যায়ন করাসহ হকার ও অসহায়দেরকে কম্বল বিতরণ করা হবে। এছাড়া দৈনিক সাঙ্গুর সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।










