চকরিয়ার কোনাখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কোস্ট ফাউন্ডেশনের নগদ অর্থ সহায়তা

গত ৮ এপ্রিল চকরিয়ার কোনাখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কোস্ট ফাউন্ডেশন।
সংস্থাটির নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় বুধবার (১৫ এপ্রিল) ৪টি পরিবারের মালিকদের পাঁচ হাজার টাকা করে মোট বিশ হাজার টাকা নগদ অনুদানের অর্থ তুলে দেন আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম এবং আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী মো: আয়ুব আলী।
অনুদানপ্রাপ্ত পরিাবারগুলো হলো, হাফেজা খাতুন,আরমান রানা দিলু,মোহাম্মদ বাবুল এবং কাউছার উদ্দিন।
এ সময় কোস্ট ফাউন্ডেশনের এলাকা ব্যবস্থাপক মো: নুরুল আজিম এবং লিগ্যাল অফিসার আব্দুর রহমান, মাতামুহুরি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সোয়াইবুল ইসলাম, কোনাখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: আবুল কালাম, সদস্য সচিব মো: ইউনুছসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুদান প্রদানকালে বক্তারা বলেন, প্রাকৃতিক মানবসৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়বদ্ধতার অংশ। কোস্ট ফাউন্ডেশন ভবিষ্যতেও মানবকি সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।










