চকরিয়ায় অতিরিক্ত মূল্যে তেল বিক্রির দায়ে জরিমানা ও কারাদণ্ড

আজ বুধবার (১ এপ্রিল) চকরিয়া উপজেলা-এর ডুলাহাজরা ইউনিয়ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্স ছাড়া জ্বালানী তেল বিক্রয় ও অতিরিক্ত মূল্যে তেল বিক্রয়ের দায়ে দুইজন দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়া একই দিনে উপজেলার মৌলভীরকুম এলাকা থেকে ইয়াবা সেবনের অপরাধে মিনার (৩৫) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও রুপায়ন দেব। মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










