চকরিয়ায় ইসলামি লাইট এডুকেশন সেন্টারের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চকরিয়া উপজেলার কাকারা এলাকার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইসলামি লাইট এডুকেশন সেন্টার বটতলী শাখা-এর উদ্যোগে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় বটতলী বাজার সংলগ্ন বিদ্যালয় মাঠে শিক্ষক মোহাম্মদ রিফাতের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুল আজিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা কবির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাইট ফাউন্ডেশনের অর্থ সম্পাদক ও সিরাতুল মোস্তাকিম মডেল বালিকা মাদ্রাসার সুপার কামরুল হাসান সাঈদী।
এছাড়াও উপস্থিত ছিলেন, মিনিবাজার শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোয়াররেফ হোসাইন, মিনিবাজার শাখার প্রধান শিক্ষক হাফেজ রেজাউল করিম, অভিভাবক প্রতিনিধি হারুনর রশীদ, মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও আলমগীর।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী বিতরণ করা হয় এবং বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আজিম ও উপস্থিত অতিথিবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন ক্বারী জাবেরুল হাসান আশরাফি, হাফেজ মোহাম্মদ হাসান, হাফেজ আব্দুর রহিম, মোহাম্মদ মিনহাজসহ শিক্ষক-অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ আজিম। দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।










