চকরিয়ায় জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চকরিয়া কলেজের হলরুমে উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী, জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ এবং কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক।
শিক্ষা শিবিরের শুরুতে দারসুল কোরআন পেশ করেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। এছাড়া বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর আরিফুল কবির।
চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শিক্ষা শিবির পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের পাঁচ শতাধিক রুকন(সদস্য) উপস্থিত ছিলেন।










