চকরিয়ায় দিনে-দুপুরে জায়গা জবরদখলের চেষ্টা , বাধা দিতে গিয়ে নারীসহ আহত কয়েকজন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

চকরিয়ায় দিনে-দুপুরে জায়গা জবরদখলের চেষ্টা , বাধা দিতে গিয়ে নারীসহ আহত কয়েকজন

চকরিয়ায় দিনে-দুপুরে জায়গা জবরদখলের চেষ্টা , বাধা দিতে গিয়ে নারীসহ আহত কয়েকজন
ছবি সংগৃহীত।

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা স্টেশনে জায়গা জবরদখলকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, জুমাবার (৮ মে) সকাল থেকে অর্ধশতাধিক ভাড়াটিয়া লোক এনে দোকানঘর নির্মাণের মাধ্যমে জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা চালানো হয়। এতে বাধা দিতে গেলে রাফিয়া সুলতানা রিফা(৩০) নামের এক নারীকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করা হয়।

পরে ৯৯৯-এ কল করলে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানায়। আহত নারীকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 

এ ঘটনায় হাসিনা বেগম (৫২) বাদী হয়ে চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেছেন। এজাহারে তিনি আবু নোমান মো. হারুন প্রকাশ খোকন, পাছেন মাহমুদ, জাহেদ মোহাম্মদ রানা, শাব্বির আহমদ, আবদুল্লাহ আল আবিদ আওরাত ও বশির আহমদসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করেন।


এজাহার সূত্রে জানা যায়, সাহারবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাইজঘোনা এলাকার কাহারিয়াঘোনা মৌজার একটি জমি বাদীর শ্বশুর হাজী নুর আহমদের নামে রেজিস্ট্রি দলিলমূলে ক্রয়কৃত। ওই জমিতে তিনটি দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে তারা ভোগদখলে রয়েছেন বলে দাবি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৫ মে রাত সাড়ে ৮টার দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে দোকানঘরে হামলা চালিয়ে টিনের তৈরি তিনটি দোকান ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি সাধন করে। এসময় বাধা দিতে গেলে বাদীর ছেলে আশরাফুল ইসলাম রিফাতকে মারধর করে গুরুতর আহত করা হয়। এছাড়া ভাশুরপুত্র হেলাল উদ্দিনকেও পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


বাদীপক্ষের দাবি, হামলার সময় হেলাল উদ্দিনের পকেটে থাকা ব্যবসার নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। একইসঙ্গে পুত্রবধূ আনজুমান বেগম রিয়াকে মারধর, শ্লীলতাহানি এবং তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

গুরুতর আহত আশরাফুল ইসলাম রিফাতকে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।


এদিকে শুক্রবার(৮মে) সকাল থেকে পুনরায় জায়গা দখলের উদ্দেশ্যে দোকানঘর নির্মাণ শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমিটি নিয়ে বিরোধ চলে আসছে।


এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানতে চাইলে কোনো ধরনের ঘটনা হয়নি,আমাদের জায়গাতে আমরা কাজ করছি।


চকরিয়া থানা পুলিশের একটি সূত্র জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনির হোছাইন ।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।