চকরিয়ায় প্রকাশ্যে ছুরিকাঘাত: পিতা-পুত্র গুরুতর আহত

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে প্রকাশ্যে দিবালোকে এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে পৌরসভার স্টেশন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, স্টেশন পাড়ার বাসিন্দা জাফর আলমের পুত্র মোবারক হোসাইন জিহানের নেতৃত্বে ২০-৩০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সেফায়েত ও তার পিতা এনাম গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের স্টেশন পাড়া এলাকার
মোঃ জিহান (২৫), পিতা- মোঃ জাফর (প্রঃ বালু জাফর), মোঃ রাব্বি (৩২), পিতা- মোঃ ইউনুছ মেম্বার
, মোঃ রাফি (২২), পিতা- মোঃ তফসির, মোঃ জিপান (২২) পিতা- মোঃ জাফর (প্রঃ বালু জাফর),মোঃ রিফাত (২০), পিতা- মোঃ ইউনুছ মেম্বার, মোঃ জাফর (৫০), পিতা- অজ্ঞাত, মোঃ ইউনুছ মেম্বার (৫০)।
এ ঘটনায় এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনির হোছাইন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।










