চকরিয়ায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চকরিয়া উপজেলার কাকারা সীরাতুল মোস্তাকিম মডেল বালিকা মাদ্রাসার উদ্যোগে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মাদ্রাসার হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার নতুন বাহারাছড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী। তিনি মাহে রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের অর্ধশতাধিক প্রশ্নের উত্তর দেন।
সেমিনারে আরও বক্তব্য রাখেন সীরাতুল মোস্তাকিম মডেল বালিকা মাদ্রাসার সভাপতি হাফেজ মাওলানা আনোয়ার হোছাইন, মাদ্রাসার সুপার মাওলানা কামরুল হাসান সাঈদী এবং সাংবাদিক এইচ এম রুহুল কাদের।
মাদ্রাসার শিক্ষক মাওলানা কুতুবউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অভিভাবক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং কয়েকশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।










