চকরিয়া ইসলামী তরুণ কাফেলার উদ্যোগে অসহায় পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

চকরিয়া পৌরসভার সুনামধন্য সামাজিক সংগঠন চকরিয়া ইসলামী তরুণ কাফেলার উদ্যোগে প্রতিবছরের ন্যায় স্থানীয় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টায় সংগঠনের কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রহমত আলী, সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত হোসেন, অর্থ সম্পাদক নুরুল ইসলাম, মো. আরিফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সাবেক সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাবেক সভাপতি আশিকুর রহমান শিপু, সাবেক অর্থ সম্পাদক মিজানুর রহমান ও সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ আমিনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বিতরণ করা ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা, সেমাই, আলু, মুড়ি, পিয়াজ, তেল, চিনি ও খেজুর।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, পবিত্র মাহে রমজানের শিক্ষা বাস্তবায়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রতিবছর এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে চকরিয়া ইসলামী তরুণ কাফেলা। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।












