চকরিয়া জমজম হাসপাতালে দ্বিতীয় দফায় ৩ শতাধিক পল্লী চিকিৎসকের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

চকরিয়া জমজম হাসপাতালে দ্বিতীয় দফায় ৩ শতাধিক পল্লী চিকিৎসকের প্রশিক্ষণ অনুষ্ঠিত

চকরিয়া জমজম হাসপাতালে দ্বিতীয় দফায় ৩ শতাধিক পল্লী চিকিৎসকের প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবি সংগৃহীত।

চকরিয়ায় পল্লী পর্যায়ের চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে “সমসাময়িক রোগ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা” শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২মে) জমজম হাসপাতাল পিএলসির আয়োজন অনুষ্ঠিত হয় ।


কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ ফয়জুর রহমান (প্রসূতি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন), ডা. হেনরিয়েটা গোমেজ (নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ),গাইনী বিশেষজ্ঞ ডা: নাসিমা আক্তার, ডা. অনিক সরকার পলাশ (অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন) এবং ডা. মোঃ বাবর আলী (অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন)। তারা সমসাময়িক বিভিন্ন রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং কার্যকর প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ চেয়ারম্যান মোঃ গোলাম কবির এবং ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোঃ আব্দুল করিম। তারা বলেন, দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লী চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে।

ডা: কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং ডা: জি.এম. রুকন উদ্দিনের পরিচালনায় কর্মশালাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।


আয়োজকরা জানান, দ্বিতীয় দফায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রায় ৩ শতাধিক পল্লী চিকিৎসক অংশগ্রহণ করেন এবং হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এ প্রশিক্ষণকে সময়োপযোগী ও উপকারী বলে মন্তব্য করেন।

উল্লেখ্য, ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।