টেকনাফে বাস-টমটম সংঘর্ষে শিশুসহ নিহত ২

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাস ও টমটমের (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে আটটায় হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— টমটম চালক মো. লালু (৪৫) ও দুই বছর বয়সী শিশু মুনতাহা। তারা যথাক্রমে পশ্চিম লেদা ও পশ্চিম ফুলের ডেইল এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী ‘পালকী’ বাসের সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী টমটমের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে ভর্তি করেছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।










