টেকনাফে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

টেকনাফে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

টেকনাফে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
ছবি সংগৃহীত।

কক্সবাজারের টেকনাফে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে টেকনাফ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ​দিবসের প্রথম প্রহরে টেকনাফ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিনম্র শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসের সূচনা হয়। এসময় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
​উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, আনসার, এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন), বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
​দিবসটি উপলক্ষে ​সকাল ৯টায় টেকনাফ আদর্শ কমপ্লেক্স বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নাদিম হাফিজ।  এসময় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।  
এর পরে ​বাংলাদেশ পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), ​আনসার ও ভিডিপি সদস্যবৃন্দ, ​ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা, ​উপজেলার বিভিন্ন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দের কুচকাওয়াজ ও সালাম গ্রহণ করেন। পরে  শিক্ষার্থীদের অংশগ্রহণে আকর্ষণীয় শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
এসময় শুভেচ্ছা বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নাদিম হাফিজ মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের স্বরণ ও শ্রদ্ধা নিবেদন করে বলেন, গত ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশ গনতন্ত্র ফিরে পেয়েছে। এই গনতান্ত্রিক সরকার ব্যবস্থা পুনরায় ফিরে এসেছে। ইতিমধ্যে নির্বাচিত সরকার বেশকিছু উদ্যোগ গ্রহন করেছে। দাপ্তরিক সময়ানুবর্তিতা এবং সুশাসনিক দৃষ্টান্তস্থাপন করে সরকারি সেবা বৃদ্ধি করা হয়েছে। বাস্তবায়িত হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম। কৃষি খাতে উন্নয়নে কৃষি কার্ড বিতরণের পাশাপাশি দেশে খাল খননের উদ্যোগ গ্রহন করা হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্য থেকে ধর্মীয় ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদের ভাতা ইতিমধ্যে শুরু করা হয়েছে। প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী  বাহিনী, গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা আইন শৃংখলা সমুন্নত রাখার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদক চোরাচালান, পরিবেশ দুষন প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সর্বশেষে ইউএনও মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে অস্থিতিশীল পরিবেশেও সীমান্ত ও পর্যটন নগরী টেকনাফে পর্যটক সমাগমের প্রত্যাশা রাখেন। 
এসময় উপস্থিত ছিলেন,  টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম,  সহকারী কমিশনার ভুমি, কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো আবদুল্লাহ,  টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক মো শাহাদত হোসেন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
এদিকে, ​বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা তাদের বক্তব্যে স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশ গড়ার ওপর গুরুত্বারোপ করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।