ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে লংগদুতে গ্রেপ্তার ১

দেশের চলমান পরিস্থিতি ও অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর আওতায় পরিচালিত অভিযানে রাঙ্গামাটির লংগদু উপজেলায় একজনকে গ্রেপ্তার করেছে লংগদু থানা পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টায় উপজেলার লংগদু সদর ইউনিয়নের কাঁঠালতলা এলাকা থেকে সন্তোষ চৌধুরীকে (৫০) গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, লংগদু থানা পুলিশ কর্তৃক অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ পরিচালনা করে সন্তোষ চৌধুরীকে (৫০) আটক করা হয়। তিনি লংগদু উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা পেশাজীবী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন। চলমান অভিযানে লংগদু ইউনিয়নের তিনটিলা এলাকায় নিজ বাড়ি হতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তাঁর বিরুদ্ধে লংগদু থানায় বিভিন্ন ধারায় মামলা রুজু করে পুলিশ আজ আদালতে প্রেরণের প্রস্তুতি নিয়েছে।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চলমান থাকবে। এলাকার পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা চান তিনি। তিনি আরও বলেন, এলাকায় যদি কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় সেই সুযোগ কোনোভাবেই দেওয়া হবে না। রাঙ্গামাটি জেলার পুলিশ সুপারের নির্দেশে আমরা লংগদু থানার পুলিশ সেভাবেই কাজ করে যাচ্ছি।











