তারেক রহমানের ১৮০ দিনের কর্মসূচিতে উন্নয়ন দৃশ্যমান হবে-- লায়ন হেলাল উদ্দিন

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনী প্রশ্রিুতি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের পর ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির আওতায় অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম ও খাল খনন প্রকল্পের কাজ দৃশ্যমান হবে। একটি স্বাধীন, সার্বভৌম ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপি সরকার জনগণের সকল ন্যায্য ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন। পবিত্র রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষেযাতে জনগণ স্বাচ্ছন্দ্যে, নিরাপদ ও নির্বিঘœ পরিবেশে উৎসব উদযাপন করতে পারে, সে লক্ষ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেছেন।
শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বোয়ালিয়া ঈদগাহ মাঠে বারশত ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বারশত ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরোয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, আবদুল মইয়ুম চৌধুরী ছোটন, দিল মোহাম্মদ মনজু এম মনছুর উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিক ডিলার, লিয়াকত আলী, এস এম মোজাম্মেল, আবু ছাদেক, আব্দুল হক মেম্বার, আবু ছালেহ, নুরুল ইসলাম, মামুন খান, আবুল হাসেম, ইলিয়াছ, এরশাদ, নিজাম উদ্দিন, ইউনুস, আলী আহমদ, ছৈয়দুল হক, যুবদল নেতা শোয়াইবূল ইসলাম, মোঃ নয়ন, মোঃ হোসেন, আমিন, বাবলু হোসেন, রফিক নাজিম উদ্দিন, উদ্দিন, মঈনুদ্দীন, মহিউদ্দিন, আমান উল্লাহ, গিয়াস উদ্দিন, রাশেদ খান, মহিউদ্দিন খান, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ হাসান, মোঃ মুছা, সাইফুদ্দিন দস্তগীর, জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, মোফাচ্ছল হোসেন জুয়েল, বোরহান, মিনহাজ, হান্নান, শফিউল আলম চৌধুরী, এমদাদ ফোরকান ও সেজাম প্রমুখ।












