থানছিতে গভীর বনে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার ইটভাটা

পার্বত্য বান্দরবানের থানচি উপজেলায় বিদ্যালয়ের গাঁ ঘেঁষেই বছরকে বছর অবৈধ ইটভাটা চালিয়ে আসছেন নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান সুজন। আওয়ামীলীগ তো সুজন একাধিক মামলার আসামী হয়ে পলাতক আছেন। তার পরেও অদৃশ্য খুঁটির জোরে থানছিতে ইটভাটা চালিয়ে যাচ্ছেন। বান্দরবান জেলা সদরে প্রশাসনের কড়াকড়িতে ২ বছর ধরে ইটভাটা বন্ধ। কিন্তু নিষিদ্ধ দলের নেতা সুজন কিভাবে বছরের পর পর ইট ভাটা চালাচ্ছে এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, জেলার থানচি উপজেলার হেডম্যানপাড়া এলাকায় অবৈধভাবে গড়ে ইটভাটাটি। সাঙ্গু ব্রিকস নামে ইটভাটাটিতে চলতি বছরও কাজ শুরু হয়েছে। জানা গেছে ইট তৈরীর জন্য ইতিমধ্যে পাহাড় কাটা শুরু করেছে সুজন।
পরিবেশ অধিদপ্তর জানায়, বান্দরবানের থানচি উপজেলার নিষিদ্ধ এলাকায় সাঙ্গু ব্রিকস পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন বা লাইসেন্স না নিয়েই অবৈধভাবে ইটের ভাটা তৈরী করে ব্যবসা করে আসছে সুজন।
জানাগেছে, ইট প্রস্তুত ও পোড়ানো পরিবেশ অধিদপ্তর আইনে (২০১৩ এর সংশোধনী) উল্লেখ রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, বাগান ও আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। এ আইনের তোয়াক্কা না করেই থানচির একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে লাগিয়ে ভাটাটি স্থাপন ও দীর্ঘদিন ধরে ইট পোড়ানোর কাজ করে আসছিলেন আনিসুর রহমান সুজন। এই বিষয়ে সুজনের বক্তব্য নেওয়ার জন্য ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।












