নাইক্ষ্যংছড়িতে বিএনপি নেতা মনিরুল হকের স্মরণসভা অনুষ্ঠিত
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

নাইক্ষ্যংছড়িতে বিএনপি নেতা মনিরুল হকের স্মরণসভা অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে বিএনপি নেতা মনিরুল হকের স্মরণসভা অনুষ্ঠিত
ছবি সংগৃহীত।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল হক মনুর স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ জানুয়ারি) বিকেলে বাইশারী বাজার সংলগ্ন মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য প্রার্থী সাচিং প্রু জেরি বলেন, "মনিরুল হক মনু ত্যাগ ও শ্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জাতীয়তাবাদী আদর্শকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছিলেন। প্রতিকূল সময়েও দলের প্রতি তার নিষ্ঠা বর্তমান কর্মীদের জন্য অনুপ্রেরণা।" তিনি মরহুম নেতার আদর্শ ধারণ করে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাশৈপ্রু, মুজিবুর রশিদ ও নেজাম চৌধুরী। বক্তারা মরহুম মনিরুল হকের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং সমাজসেবায় তার অবদানের কথা তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা বিএনপি নেতা সাইফুদ্দিন বাহাদুর ও যুবদল নেতা জাহেদুল আলম রুবেল।