নাইক্ষ্যংছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নাইক্ষ্যংছড়িতে। (১৪ ডিসেম্বর) রবিবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ শহীদ মিনারে উপজেলা প্রশাসনের উদ্যোগে, নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে সকল অধিদপ্তরের কর্মকর্তারা সম্মিলিতভাবে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। উপজেলা প্রশাসন ছাড়াও নাইক্ষ্যংছড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরাও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা হল রুমে নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি থানা ইনচার্জ আব্দুল বাতেন মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব এলাহী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রিমন রুদ্র, এবং আরও বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও স্কুলের শিক্ষক।
আলোচনা সভায় ১৪ই ডিসেম্বর এই দিনে পাক-হানাদার বাহিনী ও তার দোসররা বাংলাদেশকে মেধা-শূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবীদের হত্যা করে মর্মে আলোচনা করা হয়। স্বাধীনতা যুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা এবং ভবিষ্যতে সকলকে একতাবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আলোচনা সভায় আহ্বান জানানো হয়।











