নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্ত দিয়ে সকালে এলো বিস্ফোরণের বিকট শব্দ, বিকেলে অজ্ঞাত লাশ উদ্ধার

নাইক্ষ্যংছড়ি সীমান্ত সড়কে একটি অজ্ঞাত লাশের সন্ধান পেয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ।এর আগে একই এলাকায় ঘটেছে মাইন বিস্ফোরণের ঘটনা। এ ঘটনায় ক্ষয়ক্ষতি সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
শনিবার ( ২৮ ফেব্রুয়ারী)বিকেল ৫ টার সময় সীমান্ত পিলার ৪২ ও ৪৩ পিলার এলাকায় এ দুই ঘটনা ঘটে। সকাল সোয়া ৯ টায় ঘটে স্থল মাইন বিস্ফোরণের ঘটনা। এটি
সীমান্তের জিরো লাইনে বালির ছড়া এলাকায়, এঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায় নি। স্থানীয় কয়েকজন ব্যাক্তি বলেন,হয়ত বা বিদ্রোহী আরকান আর্মি কতৃক এ মাইন বসানো হয়েছে। যা বাংলাদেশ অংশের ওপারে। আর এপারে
চাকঢালার সীমান্তের বালুছড়া এলাকা।
বিষয়টি নিশ্চিত করেন ভুট্টু নামে এক বাসিন্দা।
অপর ঘটনাটি বিকেল ৪ টায়। এ সময় অজ্ঞাত একটি লাশ পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দা ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার আলী হোসেন বলেন,তিনি খবর পান বিকেল ৪ টার দিকে সীমান্ত পিলার ৪২-৪৩ এর মাঝখানে গুন্না ঝিরি নামক এলাকায় একটি লাশ পড়ে থাকতে। যেটি সীমান্ত সড়কের বাংলাদেশ অংশে। ব্যক্তিটির বয়স ৬০/৬২ হতে পারে। সে ক'দিন ধরে চাকঢালার আশপাশে ঘুরাফেরা করছিল পাগল বেশে। অনেকে তাকে বলেছেন এ ব্যক্তি পাগল ছিল।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো: আবদুল বাতেন মৃধা বলেন, তিনি অজ্ঞাত নামা এ রাশের খবর পেয়েছেন।
সাথে সাথে তিনি তাকে উদ্ধার করে আনতে একটি পুলিশ টীম পাঠিয়েছেন।











