নাইক্ষ্যংছড়ির বাইশারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিলেন বিজিবি

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকান মালিকদের কাছে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি। সোমবার ২৪ নভেম্বর দুপুরে বাইশারী বাজার সংলগ্ন নুরুল উলুম হেফজখানা ও এতিমখানা মাঠে এই সহযোগিতা প্রদান করা হয়। নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিকের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত ৭ জন ব্যবসায়ী ও দোকান মালিকদের সহযোগিতা প্রদান করা হয়। এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস কে এম কফিল উদ্দিনের নির্দেশে বলেন, "আমরা আপনাদের নিকট সামান্য অর্থ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছি।" তিনি আরও বলেন, "বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কাজ, অসহায় দুঃস্থদের মাঝে সহায়তা, চিকিৎসা সেবা, বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা, গরীব শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা, শিক্ষাউপকরণ সহ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, এতিম অসহায়দের খাদ্য সহায়তা প্রদান করে আসছে। আগামীতে ও এই সহযোগিতা অব্যাহত থাকবে।" এই সময় বিজিবির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।











