পেকুয়া সদরে আব্দুল্লাহ আল ফারুকের ব্যাপক গণসংযোগ

দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পাড়া-পাড়ায় গিয়ে দোয়া ও সমর্থন চেয়ে ব্যাপক গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য (এমপি) প্রার্থী আল ।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ভোলাইয়া ঘোনা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন তিনি। পরে তিনি পূর্ব গোঁয়াখালী, মইয়াদিয়া, মককাটা, জালিয়াখালী, দক্ষিণ বটতলীয়াপাড়া, উত্তর বটতলীয়াপাড়া, উত্তর গোঁয়াখালীসহ বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় এবং সমর্থন কামনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন,
পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, বারোবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, মগনামা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদুল মোস্তফা চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন পেকুয়া উপজেলা সভাপতি দিদারুল ইসলাম, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা রুহুল আমিন, সদর ইউনিয়ন সভাপতি মাওলানা ছৈয়দ নুরসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে আব্দুল্লাহ আল ফারুক বলেন, “জনগণের আমানত রক্ষা করা আমার প্রথম দায়িত্ব। আমি জনগণের পাশে থেকে উন্নয়ন, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে চাই।











