বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন

সারা দেশের ন্যায় বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ যৌথভাবে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
শনিবার (০১ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা মিলনায়তন হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিভিন্ন সমবায় সমিতির অংশগ্রহণে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মংহাইচিং মারমা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. ওয়ালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি থানা সাব-ইন্সপেক্টর মো. আবু সায়েম, রেমাক্রি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও থানচি মোটর মালিক সমিতির সভাপতি মালিরাম ত্রিপুরা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সাইদুল ইসলাম এবং থানচি বাজার সমবায় সমিতির সভাপতি খালেদা বেগম সহ বিভিন্ন সমবায় সমিতির সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন হলো উন্নয়নের মূল চালিকাশক্তি। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সমবায় খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তারা আরও বলেন, প্রত্যেক নাগরিক যদি সমবায়ের চেতনায় উদ্বুদ্ধ হয়, তাহলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।











