বান্দরবান জেলা পরিষদ সদস্যে জারলম বম ধরা ছোঁয়ার বাইরে
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

বান্দরবান জেলা পরিষদ সদস্যে জারলম বম ধরা ছোঁয়ার বাইরে

বান্দরবান জেলা পরিষদ সদস্যে জারলম বম ধরা ছোঁয়ার বাইরে
ছবি সংগৃহীত।

পার্বত্য বান্দরবানে আবারও আলোচনায় এসেছেন স্থানীয় প্রভাবশালী সংগঠক ও বান্দরবান জেলা পরিষদের সদস্য লাল জারলম বম। তার বিরুদ্ধে এবার উঠেছে সন্ত্রাসী সংগঠন কেএনএফ – কে অর্থায়ন ও সহযোগিতা করার গুরুতর অভিযোগ উঠার পরেও তিনি ধরা ছোঁয়ার বাইরে থেকে গেছেন।
তার বিরুদ্ধে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের কোটি টাকার আত্মসাতের গুরুতর অভিযোগও রয়েছে।
শিক্ষক–সুপারভাইজারদের জন্য বরাদ্দ করা সরকারি অর্থের মধ্যে প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ ও অফিস সরঞ্জামের বরাদ্দ আত্মসাৎসহ একাধিক আর্থিক অনিয়মের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে জেলায়।
সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) দেশের নিরক্ষর জনগোষ্ঠীকে প্রাথমিক শিক্ষার আওতায় আনতে ২০১৮ সালে চালু করা হয়।
প্রকল্পটির আওতায় বান্দরবানের রুমা, থানচি ও আলীকদম উপজেলায় ৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় — প্রতি উপজেলায় ৩ কোটি টাকা করে।
স্থানীয় এনজিও কমিউনিটি অ্যাডভান্সমেন্ট ফোরাম  প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায়, যার নির্বাহী পরিচালক ছিলেন লাল জারলম বম, বর্তমানে বান্দরবান জেলা পরিষদের সদস্য।
প্রকল্পের অধীনে প্রতিটি উপজেলায় কয়েকশ’ শিক্ষক ও সুপারভাইজার নিয়োগ করা হয়, যাদের মাধ্যমে নিরক্ষর জনগণকে স্বাক্ষরতা শিক্ষা দেওয়ার কথা ছিল।
তথ্য অনুসারে, ২০২২ সালে আলীকদমে ৬০০ শিক্ষক ও ১৩ জন সুপারভাইজার এবং ২০১৮ সালে রুমায় ১,০২০ জন শিক্ষক ও ১৫ জন সুপারভাইজার ও থানচিতে ১,০০০ শিক্ষক ও ১৫ জন সুপারভাইজারের জন্য ছয় মাসের ভাতা বরাদ্দ ছিল।
কিন্তু অভিযোগ রয়েছে, রুমা ও থানচি উপজেলায় মাত্র দেড় মাসের ভাতা প্রদান করে বাকি অর্থ ভুয়া স্বাক্ষর, জাল কাগজপত্র ও কল্পিত তালিকার মাধ্যমে আত্মসাৎ করা হয়।
এদিকে লাল জারলম বম একইসঙ্গে কমিউনিটি এডভান্সমেন্ট ফোরাম (ঈঅঋ) নামের একটি বেসরকারি সংগঠনের নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, চৎবংনুঃবৎরধহ ঈযঁৎপয রহ ইধহমষধফবংয-এর বান্দরবান লোকাল চার্জের নামে বিদেশের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতিমাসে ৬ হাজার ৩৯১ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাত লাখ টাকা) মার্কেটাইল ব্যাংক থেকে ইউসিবি ব্যাংকের একটি নির্দিষ্ট হিসাব–এ স্থানান্তর করা হয়।
এই অর্থ ‘অনাথ শিশুদের সহায়তার অনুদান’ হিসেবে দেখানো হলেও, মাঠপর্যায়ে তেমন কোনো কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি।
সরেজমিনে গিয়ে প্রতিবেদক দেখতে পান, অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানটির নামে বান্দরবানে কোনো শিশু আশ্রয়কেন্দ্র, শিক্ষা কার্যক্রম বা সামাজিক উন্নয়ন প্রকল্প চালু নেই। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আমরা কখনও কোনো অনাথালয় বা শিশু সহায়তা কেন্দ্র দেখিনি। তবে ওই প্রতিষ্ঠানের লোকজন মাঝে মাঝে বিদেশি লোকজনের সঙ্গে চলাফেরা করতে দেখি।

এ নিয়ে স্থানীয় সামাজিক সংগঠনগুলোর মধ্যেও প্রশ্ন উঠেছে— যেখানে অনুদানের টাকায় প্রকল্প বাস্তবায়নের কথা ছিল, সেখানে কার্যক্রম নেই কেন?
গোয়েন্দা সংস্থার একাধিক সূত্র জানায়, লাল জারলম বমের ব্যক্তিগত ব্যাংক হিসাব ও তার নিয়ন্ত্রিত সংস্থাগুলোর আর্থিক লেনদেন বর্তমানে তদন্তাধীন রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত পাওয়া গেছে, বিদেশি অনুদানের একটি অংশ তার ব্যক্তিগত খরচ ও কেএনএফ-এর (কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট) বিভিন্ন কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকতে পারে।
একজন গোয়েন্দা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা ব্যাংক ট্রানজেকশনগুলো ট্রেস করছি। অনুদান হিসেবে প্রাপ্ত অর্থের গন্তব্য নিয়ে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে। বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
স্থানীয় সচেতন মহল, নাগরিক সমাজ ও বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা বলছেন, অনুদানের অর্থ যদি সত্যিই সন্ত্রাসী সংগঠনের কার্যক্রমে ব্যবহৃত হয়, তাহলে তা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি।
বান্দরবান নাগরিক ফোরামের এক সদস্য বলেন, অবৈধ অর্থ প্রবাহ ও বিদেশি অনুদানের নামে প্রতারণা রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। যারা এমন কর্মকাণ্ডে জড়িত, তাদের বিচার হওয়া উচিত।
সম্প্রতি বান্দরবানের বিভিন্ন এনজিও, ধর্মীয় প্রতিষ্ঠান ও দাতব্য সংগঠনের আর্থিক কার্যক্রম নিয়ে নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিদেশ থেকে আসা প্রতিটি অনুদানের উৎস ও ব্যয়ের দিক যাচাই করতে বলা হয়েছে।
অন্যদিকে, জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অনুদান গ্রহণ ও প্রকল্প বাস্তবায়নে যথাযথ অনুমোদন না থাকলে সংস্থার নিবন্ধন বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লাল জারলম বমের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ এখন বান্দরবানের আলোচনার কেন্দ্রবিন্দু। সরকারি তদন্তে প্রমাণ মিললে বিষয়টি পার্বত্য অঞ্চলের এনজিও কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।
এই বিষয়ে জেলা পরিষদ সদস্য লাল জারলম বম বলেন তার বিরুদ্ধে উঠা অভিযোগ মিথ্যা। সরকারী বিভিন্ন সংস্থা বিষয়গুলো তদন্ত করে কোন সত্যতা পাইনি।

 




ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী
ছবি সংগৃহীত।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সমাধান অযোগ্য কোনো সমস্যা নেই। আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনে সরকার কাজ করছে।

বুধবার (১২ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করে নিজেই বলেছেন, দুই দেশের মধ্যে এমন কোনো সংকট নেই যা সমাধান করা অসম্ভব। বাংলাদেশ থেকে ইতিবাচক বার্তা নিয়েই তিনি নরেন্দ্র মোদির সঙ্গে আলাপ করতে গেছেন। ইতিবাচক ফলাফলের জন্য আমরা অপেক্ষায় আছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার গুজব এখনো সরকারের নজরে আসেনি উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সরকার এসব আমলে নিচ্ছে না।

তিনি বলেন, বর্তমান যুগ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। যুবকদের আত্ম উন্নয়নে কাজ করছে সরকার। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদেরই এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।




চাকরি যাচ্ছে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার, শিগগিরই প্রজ্ঞাপন

চাকরি যাচ্ছে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার, শিগগিরই প্রজ্ঞাপন
ছবি সংগৃহীত।

কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বরখাস্ত হতে যাওয়া পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন— বিপ্লব কুমার সরকার, মো. গোলাম রুহানী, সুদীপ কুমার চক্রবর্তী, রাজন কুমার দাস ও মো. ইকবাল হোসাইন।

সংশ্লিষ্ট নথির তথ্য অনুযায়ী, পাঁচ কর্মকর্তার মধ্যে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সাময়িক বরখাস্ত হয়ে বরিশালে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। মো. গোলাম রুহানী (সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই) বর্তমানে সাময়িক বরখাস্ত ও পলাতক। সুদীপ কুমার চক্রবর্তী সাময়িক বরখাস্ত হয়ে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন। রাজন কুমার দাস সাময়িক বরখাস্ত ও পলাতক। মো. ইকবাল হোসাইন সাময়িক বরখাস্ত হয়ে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাদের বিরুদ্ধে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা এবং পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের চাকরি থেকে বরখাস্ত করার গুরুদণ্ড দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রজ্ঞাপন জারির মাধ্যমে সেটি বাস্তবায়ন করা হবে।




২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
ছবি সংগৃহীত।

আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১-এর পরিচালক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি আগামী ২৭ আগস্ট বিকেলে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। এটি চলতি সংসদের তৃতীয় অধিবেশন হতে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি বলেছেন, "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, হাফিজ উদ্দিন আহমদ ২৭ আগস্ট বিকেল ৩টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় (২০২৬ খ্রিষ্টাব্দের ৩য়) অধিবেশন আহ্বান করছি।’’