বোয়ালখালী পোপাদিয়া ৭নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক, ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহর সমর্থনে বোয়ালখালীর ৬নং পোপাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
দীপক কুমার লালার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, প্রধান বক্তা দক্ষিণ জেলা বিএনপির সদস্য, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পোপাদিয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক জাবেদ মেহেদী হাসান সুজন, বিশেষ অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ মহসিন খান তরুণ, পোপাদিয়া ইউনিয়ন নির্বাচন সমন্বয়কারি আলহাজ্ব জাকের হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, বোয়ালখালী উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও পোপাদিয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি মোসলেম মিয়া। দক্ষিণ জেলা শ্রমিক দলের অর্থ সম্পাদক ও পোপাদিয়া ইউনিয়ন বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ দিদারুল আলম (রিটন মেম্বার), পোপাদিয়া ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইকবাল, সাবেক ছাত্রদল নেতা মো. নাজিমউদ্দীন, বিমল আচার্য্য বাসু, মাস্টার দীপক লালা, সুনীল সূত্রধর, প্রবীর দাশ, ঝাউতলা পূজা উদযাপন কমিটির সভাপতি জয়দাশ লালু, নিরুপম আচার্য্য, রূপক লালা, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, শ্রমিক দল নেতা হোসেন চৌধুরী, চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক বেলাল হোসেন।
বক্তব্য রাখেন কৃষকদল বোয়ালখালী উপজেলার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ওসমান, যুগ্ম আহ্বায়ক আলমগীর, শ্রমিকদল বোয়ালখালী উপজেলার সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ বেলাল, তাজুল ইসলাম, এমদাদ আনসারী, নজরুল ইসলাম বাবু, টুটুল, সিদ্দিক আজাদ রিহাদ, বেলাল সাহেব, রাইহান, আজাদ খান, লোকমান, আব্দুল সালাম ছোটন, জাবেদ, শ্রমিকদল নেতা সাইফুল আলম, এন এম টিপু প্রমুখ।
বক্তারা বলেন, “বিএনপির প্রতীক ধানের শীষ গণমানুষের প্রতীক। যেখানেই ধানের শীষের প্রচারণা চলছে সেখানেই জনজোয়ার সৃষ্টি হচ্ছে।” তিনি আগামীর জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে ধানের শীষে ভোট দিয়ে বোয়ালখালীর উন্নয়নে সহযোগী হওয়ার জন্য এলাকাবাসীর প্রতি জোর আহ্বান জানান।












