মিরসরাইয়ে জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

উপজেলার জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকালে বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল হাশেম ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মো. সাখাওয়াত উল্লাহ।
উক্ত সমাবেশ অভিভাবক, শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলো।
জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল হাশেম ভূঁইয়া বলেন, ২০২৬ সালে আমাদের বিদ্যালয় থেকে ৫৫জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বয় প্রয়োজন। শিক্ষকরা বিদ্যালয়ে ভালোভাবে পড়ানোর পরও শিক্ষার্থীরা যদি বাড়িতে না পড়েন কিংবা অভিভাবকরা তা দেখবাল না করেন তাহলে সবই বৃথা। তাই পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে সমাবেশের আয়োজন করা হয়েছে। নিয়মিত অধ্যয়নের পাশাপাশি ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখার জন্য সমাবেশ থেকে সবার প্রতি আহবান জানানো হয়।












