রমুর ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

রমুর ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

রমুর ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
ছবি সংগৃহীত।

‎রমুর ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠান  শুরু হয়। এবারের পরীক্ষায় মোট ৭৭ জন পরীক্ষার্থী রয়েছেন। তৎমধ্যে  ছাত্র২৭জন এবং ৫০ জন ছাত্রী। 

‎অনুষ্ঠানে কোরআন তেলোয়াত করেন ৭ম শ্রেণীর ছাত্র বোরহান উদ্দিন । গীতা পাঠ করেন১০ শ্রেণীর ছাত্রী প্রিয়ন্তি দে এবং ত্রিপিটক পাঠ করেন ছাত্রী 
‎মাথিং টাইং । 
‎জাতীয় সঙ্গীত পাঠ এর মাধ্যমে শুরু হওয়া বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদোসীয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা নুরুল আলম ফেরদোসী। 

‎সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক   বাবু মতিলাল সিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার সিরাজুল হক,মাষ্টার বদরুদ্দিন, সাংবাদিক কামাল শিশির,
‎হাসনাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  ছরওয়ার আলম, প্রতিষ্ঠাতা প্রদান শিক্ষক ফরিদুল আলম প্রমুখ। 

‎স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক শউকত ওসমান। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক  তোফাইল আহমেদ ও   শামশুল আলম। 

‎অনুষ্ঠানে বিদায়ী শিক্ষাথীদের ফুল দিয়ে বরণের পাশাপাশি  উপহার প্রদান করেন অধ্যায়নরত শিক্ষার্থীরা। মান পত্র পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী  সাজেদা আক্তার, অধ্যায়নরত শির্ক্ষাথীদের মধ্যে  মান পত্র পাঠ রাইহানা তাসমিন।

‎বক্তব্য রাখেন, অধ্যায়নরত শিক্ষাথী ওসামাবিন লাদেন, নুশরাত জাহান, মারুয়া জান্নাত, উম্মে আয়মন তানহা। 

‎বিদায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, রিপা মনি, জয়শ্রী দে ওমা, ইংরেজীতে বক্তব্য রাখেন সাজেদা আক্তার, নাসরিন সুলতানা, আমির সুলতান। 

‎বিদায়ী সঙ্গীত পরিবেশন করেন বিদায়ী শিক্ষার্থী কাশপিয়া৷ 

‎শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সুমন মিয়া, বাবু নিল কৃষ্ণ রুদ্র,খালেদুল ইসলাম, নাজিম উদ্দিন, বাবু বিষু মোহন দেব। 

‎এ সময় বিদায়ী সকল শিক্ষার্থী, অধ্যায়নরত শিক্ষার্থীরাসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিরা উপস্থিত ছিলেন। 

‎সবশেষে বিদায়ী ও অধ্যায়নরত সকল শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয় এবং সম্প্রতি সড়ক দূর্ঘটনায় নিহত ৯ম শ্রেণীর ছাত্র ওবাদুল্লার আত্মার মাগফেরাত কামনা করা হয়।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।