রামগড়ে আওয়ামী লীগের দুই শ্রমিক লীগ নেতার বিএনপিতে যোগদান
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

রামগড়ে আওয়ামী লীগের দুই শ্রমিক লীগ নেতার বিএনপিতে যোগদান

রামগড়ে আওয়ামী লীগের দুই শ্রমিক লীগ নেতার বিএনপিতে যোগদান
ছবি সংগৃহীত।

খাগড়াছড়ির রামগড়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগের উপজেলা ও পৌর ইউনিটের দুই সভাপতি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার রাতে রামগড় বাজারে নির্বাচনী গণসংযোগ চলাকালে খাগড়াছড়ি আসনে ধানের শীষের প্রার্থী আবদুল ওয়াদুদ ভূইয়ার হাতে ফুল দিয়ে তাঁরা দলে যোগ দেন।

যোগদানকারী দুই নেতা হলেন—রামগড় উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও পৌর শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান। দল পরিবর্তনের কারণ হিসেবে তাঁরা জানান, সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূইয়ার উন্নয়ন কর্মকাণ্ড এবং শান্তি ও সম্প্রীতির রাজনীতিতে অনুপ্রাণিত হয়ে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

সদ্য যোগদানকারী নেতারা বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এই অঞ্চলে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, তা অতুলনীয়। সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই তাঁরা ধানের শীষের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। এ সময় উপজেলা ও পৌর বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।