রামুতে কৃষকদের মাঝে গভীর নলকূপ প্রদান

রামুতে শুষ্ক মৌসুমে সবজি চাষাবাদে সেচ প্রদানের লক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে সোলার সিস্টেমের দুটি গভীর নলকূপ প্রদান করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারী কাউয়ারখোপ ইউনিয়নের ইসলামপুর চাককাটা ও পশ্চিম মনিরঝিল গ্রামে স্থানীয় কৃষকদের কাছে নলকূপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বানী চৌধুরী।
জাপানের অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংস্থা মুক্তি কক্সবাজার এ প্রকল্পটি বাস্তবায়ন করেছেন।
সংস্থাটির উপ-প্রধান নির্বাহী সৈয়দ লুৎফুল কবির চৌধুরী জানান, নলকূপ স্থাপনের মধ্যদিয়ে বিনামূল্যে সেচের সুবিধা গ্রহণের পাশাপাশি দুটি গ্রামের কমপক্ষে পঞ্চাশটি পরিবারের খাবার পানির ব্যবস্থা হয়েছে।










