রামুতে ধানের শীষের সমর্থনে গণসংযোগ ও প্রচার

কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুর রহমান কাজলের পক্ষে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। ধানের শীষের সমর্থনে শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় বিভিন্ন ওয়ার্ডে এই প্রচারণা চালান ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও প্রবাসী নেতা মোহাম্মদ আবদুল্লাহ।
গণসংযোগকালে মোহাম্মদ আবদুল্লাহ বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। লুৎফুর রহমান কাজল একজন জনবান্ধব নেতা, যাকে বিজয়ী করা সময়ের দাবি।” তিনি আরও বলেন, এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১২ ফেব্রুয়ারি কেন্দ্রগুলোতে গিয়ে ভোটারদের ঐক্যবদ্ধভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
উল্লেখ্য, লুৎফুর রহমান কাজলের সমর্থনে প্রবাসীদের সংগঠিত করার পাশাপাশি বর্তমানে ঈদগড়ের গ্রাম ও পাড়া-মহল্লায় বিরামহীন প্রচার চালিয়ে যাচ্ছেন এই নেতা। প্রচারণায় ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ার লক্ষ্যে সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করা হচ্ছে।










