রামুতে বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত গ্রেফতার ১৫
কক্সবাজারের রামু থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ৫ জন আসামিসহ মোট ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেফতার হওয়া পরোয়ানাভুক্ত আসামিরা হলেন- জিআর নং-৪৩১/২৩ এর আসামি মো. আরিফ, সিআর নং-১৪৯/২০২৩ এর আসামি নুর আহমদ (৫৪), জিআর নং-৪০৪/১৮ এর আসামি মো. আজিজ (১৯), বন মামলা নং-৮১/২২ এর আসামি মনজুর আলম এবং জিআর নং-৫২০/২৩ এর আসামি নাছির উদ্দিন।
এছাড়াও ডাকাতি, মাদকসহ বিভিন্ন মামলার আরও ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










