রামুতে বিশেষ অভিযানে ৭ আসামী গ্রেফতার

কক্সবাজারের রামু থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ জন পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ২৭ মার্চ কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— শাবু বেগম, নুর সরোয়ার, পেঠান আলী, ফরিদ উদ্দিন, আলী হোছন (২৬), মোঃ মিজান (৩২) এবং মোঃ শাহজাহান। তারা বিভিন্ন মামলা, যার মধ্যে পেনাল কোড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন আইন, পারিবারিক আদালত অধ্যাদেশ এবং পরিবেশ সংরক্ষণ আইনের আওতাধীন মামলার আসামী।
রামু থানা সূত্র জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামীকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে রামু থানা ওসি মনিরুল ইসলাম ভূইয়া।










