রামুতে মায়ের জানাযায় প্যারোলে মুক্তি নিয়ে ২ আওয়ামীলীগ নেতা

রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের ২ আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম ও মোঃ ইসমাঈল;দীর্ঘ দিন ধরে রাজনৈতিক মামলায় কক্সবাজার কারাগারে রয়েছেন।
তাঁদের মা মোস্তফা বেগম (৮০) মারা গেলে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্যারোলে মুক্তি নিয়ে বাদ জোহর পানের ছড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত জানাজা নামাজে অংশ নেন তারা।
স্বজনরা জানিয়েছেন খুঁনিয়াপালং ইউনিয়নের একটি মামলায় তাঁদের আটক করে কারাগারে পাঠানো হয়েছিল।
কারাগারে থাকার কারণে জীবিত অবস্থায় তাঁরা মাকে শেষ দেখা দেখতে পারেননি। তাঁদের বাবা নূর আহমদও বর্তমানে অনেক অসুস্থ। তাদের অসুস্থ বাবার জন্য সকলের নিকট তারা দোয়া কামনা করেন।












