রামুর ঈদগড়ে সৌদি প্রবাসী যুবদল নেতা আমিন উল্লাহ্ রেজার উদ্যোগে ৭০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈদগড় ইউনিয়নের দরিদ্র ও অসচ্ছল রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
ঈদগড় ইউনিয়ন সৌদি প্রবাসী যুবদলের সহ-সভাপতি আমিন উল্লাহ্ রেজা-এর উদ্যোগে ৭০টি নিন্ম আয়ের পরিবারের মাঝে এ সহায়তা দেওয়া হয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঈদগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে প্রবাসে অবস্থানরত আমিন উল্লাহ্ রেজার পক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেন তার পিতা ঈদগড় ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, রমজান মাস সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের সচ্ছল মানুষদের উচিত অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানো। সম্মিলিত প্রচেষ্টাই পারে সমাজে সাম্য ও সহমর্মিতার বন্ধন সুদৃঢ় করতে।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল প্রয়োজনীয় নিত্যপণ্য।
এ সময় উপস্থিত এলাকাবাসী এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রবাসী আমিন উল্লাহ্ রেজা জানান,
রমজানের চেতনায় অনুপ্রাণিত হয়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে তাঁর এ উদ্যোগ। এছাড়াও সে নিয়মিত এলাকার গরীব - লোকদেরকে বিভিন্ন সহায়তা প্রদান করে থাকেন।










