রামুর ঈদগড় বিট কর্মকর্তা আমিনুল ইসলাম মিয়াজীর নেতৃত্বে বিপুল পরিমান কাঠ উদ্ধার

কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগড় রেঞ্জের ঈদগড় বিট কর্মকর্তা আমিনুল ইসলাম মিয়াজীর নেতৃত্বে বিপুল পরিমান কাঠ উদ্ধার করা হয়েছে।
জানা যায়, সবাই যখন ঈদের কেনা কাটা ও ছুটিতে ব্যস্ত সময় পার করছেন ঠিক সেই সময় ঈদগড় বিট কর্মকর্তা ঈদের আগের দিন বিকাল ৪ টা থেকে রাতভর ঈদগড় চাইল্যাতলি এলাকার গহীণ বনে ভয় ভিতিকে উপেক্ষা করে দু:সাহসিক অভিযান চালিয়ে বিপুল পরিমান কাঠ উদ্ধার করেন। পাশাপাশি তিনি ঈদের দিনেও উক্ত এলাকায় অভিযান চালিয়ে কাঠ উদ্ধার করেন।
সূত্রে প্রকাশ এলাকার চিহ্নিত কাঠ চোরের দল সংঘবদ্ধ হয়ে আইনকে তোয়াক্কা না করে উক্ত গাছ গুলো ঈদকে সামনে রেখে কাটতেছে এমন খবর পেয়ে মাত্র ১ জন বন প্রহরী নিয়ে সাথে সাথে অভিযান চালিয়ে কাঠ গুলো উদ্ধার করতে সক্ষম হয়। সে সময় কাঠ চোরেরদল পালিয়ে যায়।
বিট কর্মকর্তা আমিনুল ইসলাম মিয়াজী জানান, ঈদের আগের দিন ও ঈদের দিন সবাই যখন ছুটি কাটাতে ব্যস্ত তখন তিনি পুরো ঈদগড় বিটে টহলে ব্যস্ত ছিলেন। পাশাপাশি গাছ কাটার খবর পেয়ে ঈদের আগের দিন ও ঈদের দিন চাইল্যাতলি এলাকার গহীণ বনে ভয় ভিতিকে উপেক্ষা করে জীবনের ঝুকিঁ নিয়ে কাঠ গুলে উদ্ধার করেন।
তিনি আরো জানান, বনভূমি দখল ও গাছ কাটার ব্যাপারে কোন ছাড় দেওয়া হবেনা। এছাড়া যারা গুলো কেটেছে সঠিক তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে তিনি এ বিষয়ে কঠোর হুশিয়ারীও প্রদান করেন।










