লামায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

বান্দরবানের লামা উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত
হয়েছে।
দিবসটি উপলক্ষে বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং লামা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় প্রতাকা উত্তোলন,কুচকাওয়াজ ডিসপ্লে।জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে লামা উপজেলা প্রশাসন।
লামা উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের কুচকাওয়াজ ডিসপ্লে অনুষ্ঠানে প্রথম স্থানে কোয়ান্টাম কসমো স্কুল মাধ্যমিক ও প্রাথমিক শাখা, দ্বিতীয় স্থানে হলিচাইল্ড পাবলিক স্কুল বিজয়ী হয়।
দিনটি উপলক্ষে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যদয়ের সাথে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।লামা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় প্রতাকা উত্তোলন,কুচকাওয়াজ ডিসপ্লে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও তিনদিন ব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়।
মোরশেদুল আলমের প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মঈন উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস, তাৎপর্য তুলে ধরেন এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।এসময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রুবায়েত আহমেদ, সহকারী কমিশনার (ভূমি)লামা,মোহাম্মদ শাহজাহান কামাল, অফিসার ইনচার্জ লামা থানা।মোহাম্মদ তানবীর হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা,মো: কামরুজ্জামান, সাধারণ সম্পাদক,লামা প্রেস ক্লাব। কাজী মোহাম্মদ ইব্রাহীম,আমির জামায়েত ইসলামী লামা উপজেলা শাখা। দিনব্যাপী এই আয়োজনে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,মৃত বীর মুক্তিযোদ্ধাদের স্রীও সন্তান, রাজনৈতিক ব্যক্তিবর্গ,বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।











