লোহাগাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ, সংঘর্ষের শঙ্কা
লোহাগাড়ার পদুয়া চুনতি পাড়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা চলাচলের রাস্তা দখল করে নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এতে এলাকায় উত্তেজনা ও এ নিয়ে এলাকায় মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হলেও আদালতের নিষেধাজ্ঞা অমান্যকারীদের ভয়ে অসহায় ভুক্তভোগী পরিবার।
এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী মো. ইব্রাহিম ওই গ্রামের মৃত সোলতান আহমদের ছেলে আহমদ হোসেনসহ চার জনকে বিবাদী করে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং-১৬৫৭।
জিডি সুত্রে জানা যায়, পদুয়ার চুনতি পাড়ার মো. ইব্রাহিমের পৈত্রিক সম্পত্তিতে বিবাদীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধীয় স্থানে চলাচলের রাস্তা বন্ধ করে জবরদখল করে স্থাপনা তৈরির অভিযোগ তুলেন আহমদ হোসেন, মোহাম্মদ শফি, রমজান আলী, মোস্তাক আহমদসহ কয়েকজন। দীর্ঘদিন ধরে আপস-মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে ইব্রাহিম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত (দক্ষিণ) চট্টগ্রামে ৮৮৫/২০২৫ নম্বর মামলা দায়ের করেন। আদালত উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশও দেন। আদালতের আদেশ অমান্য করে বিবাদীগণ ২৯ নভেম্বর সকালে তার বাড়ির চলাচলের রাস্তা কেটে ক্ষতি সাধন করে। এ সময় বাধা দিতে গেলে তারা ইব্রাহিম ও তার পরিবারের সদস্যদের মারধর করতে উদ্যত হয় এবং হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
ইব্রাহিম বলেন, ঘটনার পর থেকে আমি ওআমার পরিবার আতঙ্কে আছি। বিবাদীরা আদালতের আদেশ মানে না, যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে।
অপরদিকে অভিযুক্ত রমজান আলী বলেন, আমরা সবসময় সামাজিক ভাবে আপস মীমাংসার মাধ্যমে রাজি থাকলেও ইব্রাহিম ভিন্নখাতে নিয়ে যায়। আদালতের নিষেধাজ্ঞা আছে জেনেও স্থাপনা তৈরির কথা স্বীকার করেন তিনি ও অভিযুক্ত আহমদ হোসেনের স্ত্রী মুন্নি আক্তার।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদ হোসেন বলেন, আদালতের আদেশে নালিশী জায়গায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। জিডিটি থানা রেকর্ডভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।











