সাতকানিয়ায় আবারো নকল গোডাউন সিলগালা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন

সাতকানিয়ায় আবারো নকল গোডাউন সিলগালা

সাতকানিয়ায় আবারো নকল গোডাউন সিলগালা
ছবি সংগৃহীত।

সাতকানিয়ায় প্রশাসনের অভিযানে একের পর এক নকল কারখানা ও গোডাউনের সন্ধান মিলছে। প্রশাসন বারবার জরিমানা এবং সিলগালা করার পরও থেমে নেই নকল বিশারদরা। এবার সন্ধান মিলল নকল বসুন্ধরা এলপি গ্যাসের দুটি গোডাউন।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের বারদোনা গারাঙ্গীয়া শাহ মজিদিয়া মার্কেট সংলগ্ন কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে নকল বসুন্ধরা গ্যাস সিলিন্ডারের দুটি গোডাউন সিলগালা করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,  আলমগির নামের এক ব্যাক্তি এই নকল গোডাউন হতে ‘বসুন্ধরা এলপি গ্যাসে’র নাম ব্যবহার করে বাজারে নকল গ্যাস বিক্রি করে আসছিলেন। তিনি শাহ মজিদিয়া মার্কেট সংলগ্ন কাঁচাবাজার এলাকার একটি বাড়িতে নকল সিলিন্ডারে গ্যাস ফিলিং করতেন। প্রায় সময় আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন বাজার ও গ্রামে বিক্রি করা হচ্ছিল এসব নকল গ্যাস ভর্তি সিলিন্ডার। অবশেষে মোবাইল কোর্টের অভিযানে বেরিয়ে এলো আসল কাহিনী। গোডাউন সিলগালার পাশাপাশি ২ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নকল বসুন্ধরা এলপি গ্যাসের দুইটি গোডাউন জব্দ ও  সিলগালা করে দেয়া হয়। গোডাউনের মালিক আলমগীর পলাতক ছিল। দুই লাখ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি তার নামে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
.....