সাফল্যের চার বছর: উন্নয়ন ও প্রযুক্তির অঙ্গীকার নিয়ে পঞ্চম বছরে পদার্পণ করল রেডিও সৈকত
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

সাফল্যের চার বছর: উন্নয়ন ও প্রযুক্তির অঙ্গীকার নিয়ে পঞ্চম বছরে পদার্পণ করল রেডিও সৈকত

সাফল্যের চার বছর: উন্নয়ন ও প্রযুক্তির অঙ্গীকার নিয়ে পঞ্চম বছরে পদার্পণ করল রেডিও সৈকত
ছবি সংগৃহীত।

গত ১ জুন কমিউনিটি রেডিও ‘রেডিও সৈকত’ চার বছর পূর্ণ করে পঞ্চম বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে ১৫ জুন বিকেল ৩টায় কক্সবাজার জেলা প্রশাসনের অরুণোদয় স্কুলের মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

তিনি বলেন, “সমাজে সম্প্রীতি বজায় থাকলে এবং আমরা প্রকৃতির প্রতি যত্নশীল হলে পরিবেশের ভারসাম্য স্বাভাবিকভাবেই ফিরে আসবে।” ব্যক্তিগত সচেতনতার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, অন্যদের সচেতন করার আগে নিজেদের সচেতন হওয়া জরুরি। নীতি ও অনুশাসন মেনে চললে সমাজের অধিকাংশ সমস্যাই কমে আসবে। মাদক ও মানবপাচারের মতো জঘন্য অপরাধ নির্মূলে কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর দায় না চাপিয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান এমপি কাজল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার। তিনি বলেন, “রেডিও মানুষের আবেগ ও আস্থার একটি শক্তিশালী মাধ্যম, যার প্রধান শক্তিই হলো তথ্য প্রচার ও জনসচেতনতা সৃষ্টি। কক্সবাজারের বিভিন্ন সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে প্রচার করে জনগণকে সচেতন করতে পারলে এই রেডিওর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম, বাংলাদেশ বেতার কক্সবাজারের উপআঞ্চলিক পরিচালক আবু সাইদ মো. নাজমুল হাসান, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন, শিক্ষাবিদ অজিত দাস, সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায়, ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক পারভেজ আহমেদ, সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান, কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার জেলা এনসিপি সদস্যসচিব মো. ওমর ফারুক, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) ও সিবিএন-এর বার্তা সম্পাদক ইমাম খাইর, কক্সবাজার উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি জাহানারা ইসলাম, চ্যানেল আই প্রতিনিধি সরওয়ার আজম মানিক, এটিএন বাংলার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মোরশেদুর রহমান খোকন, জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী সাকি এ কাউসার, কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক শারমিন সিদ্দীকি লিমা, হোটেল-রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান, সমাজকর্মী আব্দুর রহমান হাশেমী ও সাহাবুদ্দীনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম। জনসচেতনতা বৃদ্ধিতে রেডিও সৈকতের অবদান, দুর্যোগে নিরবচ্ছিন্ন সম্প্রচার কার্যক্রম এবং শ্রোতাক্লাবের সদস্যদের রেডিও সৈকতের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিয়ে তিনি আলোচনা করেন।

হিমেল রায় বলেন, “প্রকৃতি ও পরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।” এই ধরনের কার্যক্রম আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং সমাজে পরিবেশ সচেতনতা বাড়াতে রেডিও সৈকত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এনসিপি নেতা রায়ান কাশেম বলেন, “সাগরে জেলেদের জন্য জারি করা নিষেধাজ্ঞা ও নিরাপত্তা, কক্সবাজারের তরুণদের উন্নয়ন এবং দুর্যোগ সচেতনতামূলক বিষয়গুলো রেডিও সৈকতের মাধ্যমে আরও বেশি প্রচার করা প্রয়োজন।”

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান বলেন, “উপকূলীয় অঞ্চলের বার্তা প্রচারের লক্ষ্যেই রেডিও সৈকত প্রতিষ্ঠিত হয়েছিল। উপকূলের নানা সমস্যার পাশাপাশি এখন মাদক ও পরিবেশবিষয়ক সচেতনতা আরও বেশি প্রচার করা প্রয়োজন।”

সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, “কক্সবাজারের সমুদ্রের স্বকীয়তা এবং প্রান্তিক মানুষের জীবন ও সমস্যাগুলো রেডিওতে যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন।”

বাংলাদেশ বেতার কক্সবাজারের উপআঞ্চলিক পরিচালক আবু সাইদ মো. নাজমুল হাসান বলেন, “রেডিও সৈকতের নাম এবং এর আকর্ষণীয় ৯৯.০ এফএম ফ্রিকোয়েন্সি শ্রোতাদের সহজেই আকৃষ্ট করে। গত এক বছরে স্টেশনটি প্রায় ৩০০টি ভিডিও কনটেন্ট তৈরি ও সম্প্রচার করেছে।”

আলোচনা পর্ব শেষে কেক কাটার মাধ্যমে রেডিও সৈকতের বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরবর্তীতে স্থানীয় শিল্পী শাহীন আবরার এবং স্থানীয় বেতার শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

রেডিও সৈকতের বিগত চার বছরের বিভিন্ন সংবাদ পর্যালোচনা ও প্রাপ্তিসহ বিভিন্ন তথ্য উপস্থাপন করেন স্টেশন ম্যানেজার উম্মে হানি জেরিন। পরিশেষে কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলমের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।