হাটহাজারীতে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতার অনুসারীদের সড়ক অবরোধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৫ হাটহাজারী বায়েজিদ আংশিক আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হকের অনুসারীরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় হাটহাজারী অক্সিজেন মহাসড়কের চৌধুরীহাট এলাকায় মনোনয়ন বঞ্চিত নেতার অনুসারীরা অবরোধ করেন। অবরোধের কারণে হাজার হাজার যাত্রী পথচারী চরম দুর্ভোগে পড়েছে। অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল চলছিল। দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মুসল্লী গন্তব্যে যাওয়ার মুহূর্তে তারাও চরম দুর্ভোগে পড়েছে। এতে সাধারণ নাগরিকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।প্রায় ঘন্টা ব্যাপী সড়ক অবরোধের পর হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর অনুরোধে অবরোধ তোলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, চট্টগ্রামের ৫ হাটহাজারী বায়েজিদ আংশিক আসনের বিএনপি'র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ঘোষণা দিয়েছেন দলীয় হাই কমান্ড।ঘোষণা দেওয়ার পরেই বিএনপি'র মনোনয়ন বঞ্চিত কোন নেতার অনুসারীরা সমাবেশ, প্রতিবাদ মিছিল করতে দেখা যায়নি। হঠাৎ শুক্রবার বিকেলে মনোনয়ন বঞ্চিত বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হকের অনুসারীরা ফতেয়াবাদ এলাকা থেকে মিছিল শুরু করে চৌধুরীহাট এলাকা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। এ সময় ধানের শীষের প্রতীকের প্রার্থীর প্রার্থিতা পরিবর্তনের জন্য বিভিন্ন স্লোগান ও স্লোগানে প্রতিবাদ জানান। এরপরে মুহূর্তে সড়ক অবরোধ করে রাখেন তারা। প্রায় ঘন্টা ব্যাপী মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাহাবুব আলম চৌধুরী, জিয়া উদ্দিন, ইলিয়াছ, শফিক বাবু সহ চার শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে সড়ক অবরোধের বিষয়টি দেখে পৌরসভা বিএনপি'র সদস্য সচিব অহিদুল আলম তার ফেসবুক আইডিতে পোস্ট করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলমকে নিয়ে। সেখানে মাহবুব আলমকে আওয়ামী লীগের দালাল সহ হাটহাজারী মাদ্রাসার মাহফিলে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, মাদ্রাসার মাহফিলে মানুষের ভোগান্তি, মুসল্লিদের প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদ হাটহাজারী শান্তি প্রিয় জনগনের উপর বিচার ছেড়ে দিয়েছেন বলে মন্তব্য করেন। অন্যদিকে ফরহাদের মাদ্রাসার মাহফিল উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল সড়কের পার্শ্ব দখল করে শরবত বিতরণ নামে মানুষকে চরম দুর্ভোগে ফেলেছেন বলে সাধারণ জনগণ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করতে দেখা গেছে দেখা গেছে।
এ বিষয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান মুঠোফোনে বলেন,হাটহাজারীর মানুষ শান্তিতে বসবাস করতে হলে বিএনপির মনোনয়ন পরিবর্তন করতে হবে।আমরা যতটুকু জানি এ মনোনয়ন টেম্পোরালি।এটি হাইকমান্ড থেকে পরিবর্তন করবে।তাই শান্তির নগর হিসেবে পরিণত করতে বিএনপি'র চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হকের কোন বিকল্প নেই। তাই আমরা দুঃসময়ে যাকে পেয়েছি তাকে যেন হাটহাজারী আসনে ধানের শীষে মনোনয়ন দেয় এটার জন্য আমরা সড়ক অবরোধ করেছি এবং প্রতিবাদ জানিয়েছি।
এ বিষয়ে জানতে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া মুঠোফোনে বলেন তিনি ছুটিতে আছেন, পরবর্তীতে হাটহাজারী সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজকে একাধিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।












