‎মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আসছেন ১৩ জুন
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

‎মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আসছেন ১৩ জুন

‎মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার আসছেন ১৩ জুন
ছবি সংগৃহীত।

‎সরকার গঠনের তিন মাসের মাথায় ১৩ জুন পর্যটন গনগরী কক্সবাজারে আসছেন মাননীয়  প্রধানমন্ত্রী তারেক রহমান। ষষ্ঠবারের মতো তিনি কক্সবাজার আসছেন। ১৯৮৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করে প্রথমবার কক্সবাজার আসেন তিনি।এরপর ১৯৯৭ সালে দুইদিন পারিবারিক সফরে কক্সবাজার অবস্থান করেন। সে সময় তিনি হোটেল শৈবালে রাত্রি যাপন করেন। এরপর ২০০৩ সালে হোটেল সী গালে অনুষ্ঠিত জেলা বিএনপি সম্মেলন ও কাউন্সিলে যোগদান করেন। এরপর ২০০৫ সালের কক্সবাজার স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃণমূল বিএনপির প্রতিনিধি সভায় যোগদেন। পরের বছর ২০০৬ সালে হোটেল  সি গালে অনুষ্ঠিত ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মিলনমেলায় যোগদান করেন। তারেক রহমানের আগমন উপলক্ষে নতুন করে সাজছে পর্যটন রাজধানী কক্সবাজার।

‎জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন, জেলা প্রশাসন, সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সমুদ্র নগরে তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজারবাসী। ইতিমধ্যে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব-নিকাশ শুরু হয়েছে দরিয়া নগরবাসীর। সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছে দাবি আদায়ের আয়না হিসেবে।  এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুন কক্সবাজার সফরে আসছেন। সেটা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ১- মোহাম্মদ উজ্জল হোসেন। প্রটোকল অফিসারে স্বাক্ষরকৃত সংশোধিত সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান ১৩ জুন শনিবার দিনব্যাপী কক্সবাজার সফর করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচী মতে এদিন সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক অনুষ্ঠান এবং জনসভায় অংশ নেবেন। সকাল ৮টায় ঢাকার বাসভবন থেকে রওনা হয়ে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন এবং সেখান থেকে বিমানযোগে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবেন। কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে প্রথমেই পিএমখালী ইউনিয়নের পাতলী খান পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। পরে তিনি চকরিয়ার ডুলহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন এবং পার্ক পরিদর্শন করবেন। এরপর ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুপুরে প্রধানমন্ত্রী নবগঠিত মাতারবাড়ী উপজেলা এবং পেকুয়া পৌরসভার প্রশাসনিক বিভাগের উদ্বোধন করবেন। বিকেলে চকরিয়ায় আয়োজিত রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় চকরিয়া পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং সমুদ্র সৈকত এলাকা পরিদর্শনের পর রাত ৮টায় সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন এবং রাত ১০টায় ঢাকার উদ্দেশে বিমানযোগে যাত্রা করবেন। রাত ১১টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কক্সবাজার জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সফর উপলক্ষে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে ওনার প্রথম কক্সবাজার সফর। এ সফরকে ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক অঙ্গন, প্রশাসন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কক্সবাজারবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। জেলার উন্নয়ন ও সম্ভাবনাকে কাজে লাগাতে বিভিন্ন মহল থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব উত্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে দাবি-দাওয়ার ফুলঝুরিতে। তবে প্রতিটি দাবি বর্তমান সময়ের সাথে প্রয়োজনতার নিরিখে বাস্তবসম্মত বলে জানিয়েছেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ ইউসুফ বদরী। এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন রামু সদর ঈদগাও আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজলও।  এদিকে প্রধানমন্ত্রীর তারেক রহমান ১৩ জুন সকাল দশটায় কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি পিএম খালিতে ১৯৭৯ সালের ৪ ডিসেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে খননকৃত পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সংক্ষিপ্ত পথ সভাই বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পিএম হালিতে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতিমধ্যে জেলা প্রশাসক মোঃ আঃ মন্নান এবং পুলিশ সুপার আ ন ম সাজেদুর রহমানসহ সংশ্লিষ্ট প্রশাসন পাতলী খালের খনন কাজের জন্য বাছাইকৃত স্থান পরিদর্শন করেছেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে উক্ত স্থানে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন সংসদ লুৎফর রহমান কাজল। তিনি স্থানীয় নেতাকর্মী এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ইতিমধ্যে প্রস্তুতি সভা ও সম্পন্ন করেছেন। পরিশেষে বলা যায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দরিয়া নগরে আধিয়েতা দিতে প্রস্তুত কক্সবাজারবাসী।

‎মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান এর কক্সবাজার এর সকল কর্মসূচী সফল করার জন্য বিশেষভাবে অনুরোধ  জানিয়েছেন রামুর ঈদগড় ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার এম ইব্রাহীম বাবুল এবং সাধারণ সম্পাদক তৈয়ব উল্লাহ চৌধুরী।




দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা

দাখিলে ১২৯০ নম্বর পেয়ে জেলার শীর্ষে কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার তাসনিয়া জাহান মুনতাহা
ছবি সংগৃহীত।

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফলে ১৪০০ নম্বরের মধ্যে ১২৯০ পেয়ে জেলায় শীর্ষ স্থান অর্জন করেছেন কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।

কৃতী শিক্ষার্থী তাসনিয়া জাহান মুনতাহা কক্সবাজার শহরের আলীর জাহাল পশ্চিম বড়ুয়া পাড়ার মো. শাহ আলম ও সাজেদা আক্তার সাজুর মেয়ে।

মুনতাহার প্রাতিষ্ঠানিক ফলাফলের ধারাবাহিকতা:

তাসনিয়া জাহান মুনতাহা এই মাদ্রাসার একজন অনন্য মেধাবী শিক্ষার্থী। সে প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি বার্ষিক ও প্রাতিষ্ঠানিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছে। পুরো শিক্ষাজীবনে সে কখনো তৃতীয় স্থান লাভ করেনি।

সহশিক্ষা কার্যক্রমের বিস্তারিত বিবরণ ও সনদের তালিকা:

পড়াশোনার পাশাপাশি জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে তাসনিয়া জাহান মুনতাহার অর্জন এবং সনদের সংখ্যা অসামান্য।




ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ

ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দাখিলে চমক, পাসের হার ৯৪.২৫ শতাংশ
ছবি সংগৃহীত।

দাখিল পরীক্ষায় চমক দেখাল ইসলামিয়া মহিলা কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, কক্সবাজার।

১০ আগস্ট মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, মোট ৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫ জন এবং সাধারণ বিভাগে ১ জন।

বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ১২৮৪ পেয়ে রেকর্ড গড়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে ওয়ার্দা রিহাব। একই বিভাগের তাহমিদা তবচ্ছুম সাওদা গোল্ডেন জিপিএ-৫-সহ কৃতিত্ব দেখিয়েছে। তার প্রাপ্ত নম্বর ১২৩৬।

ফলাফল শিটে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৯ জন ও সাধারণ বিভাগ থেকে ২৮ জনসহ মোট ৩৭ জন পরীক্ষার্থী ‘এ’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। তা ছাড়া ১৭ জন এ-, ১৫ জন বি, ৭ জন সি এবং ৫ জন এফ গ্রেডে উত্তীর্ণ হয়েছে। মোট পাসের হার ৯৪.২৫ শতাংশ।

এদিকে জিপিএ-৫-সহ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী। তিনি কৃতী ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।




রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক

রামুতে দুই মাসের সন্তানকে হত্যার অভিযোগে মা আটক
ছবি সংগৃহীত।

কক্সবাজারের রামুতে মায়ের হাতে দুই মাসের শিশুপুত্র জবাই হয়ে নির্মমভাবে খুন হওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদারপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ (বয়স: ২ মাস)। সে মালয়েশিয়াপ্রবাসী আব্দুল মালেকের সন্তান। শিশুর বাবার বাড়ি রাজারকুল সিকদারপাড়ায় হলেও ঘটনাটি ঘটেছে অভিযুক্ত মা রোমানা আক্তারের (২৩) বাবার বাড়ি চৌকিদারপাড়ায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মা রোমানা আক্তারকে আটক করে।

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের তথ্যমতে মেয়েটি মানসিক ভারসাম্যহীন এবং পূর্বে তাকে চিকিৎসকও দেখানো হয়েছে।

সকালে শিশুটিকে নিয়ে রান্নাঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। অভিযুক্ত রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, "পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিকভাবে আমরা তাকে মানসিক ভারসাম্যহীন বলতে পারি না। বিষয়টি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।"

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখছে।