রামুর খুনিয়াপালংয়ে ছেলের হাতে পিতা খুন
কক্সবাজারের রামুর খুনিয়াপালংয়ে ছেলের হাতে পিতা খুন হওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (৭ জুন) সকাল ৯ টায় চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
প্রত্যক্ষদর্শী মতে, গত শুক্রবার রাত ১০ টার দিকে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তেলকুলা নামক স্থানে জমি বিরোধ নিয়ে ছেলে জোবাইর উদ্দিনের সাথে পিতা মো. আয়াজের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে জোবাইর ক্ষিপ্ত হয়ে পিতাকে গুলি করে। এসময় তিনি মাটিতে লুটে পড়েন। পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে মো. আয়াজের শারীরিক অবস্থা অবনতি হলে তাঁকে রেফার করা হয়।
৭ জুন সকাল ৯ টায় চট্টগ্রাম এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মরদেহ কক্সবাজারে আনা হচ্ছে। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে ঘাতক ছেলে জোবাইর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাতক ছেলেকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া।










