আনোয়ারা ও কর্ণফুলীতে নির্বাচনী আমেজ: এনডিএম প্রার্থী এমরান চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

আনোয়ারা ও কর্ণফুলীতে নির্বাচনী আমেজ: এনডিএম প্রার্থী এমরান চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ

আনোয়ারা ও কর্ণফুলীতে নির্বাচনী আমেজ: এনডিএম প্রার্থী এমরান চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ
ছবি সংগৃহীত।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির জনসংযোগ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর সভাপতি মো. এমরান চৌধুরী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. এমরান চৌধুরী বলেন, তিনি আশাবাদী যে সাধারণ মানুষ ভোটের মাধ্যমে তাকে জয়যুক্ত করে সেবা করার সুযোগ দেবেন। তিনি আরও উল্লেখ করেন, যারা অতীতে এই আসনের উন্নয়নকে ব্যাহত করেছেন, তাদের বিপরীতে তিনি নির্বাচিত হলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। সাধারণ মানুষের মৌলিক অধিকার আদায়ে তিনি কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় দলীয় আদর্শ তুলে ধরে তিনি বলেন, এনডিএম একটি সংস্কারবাদী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে দুর্নীতিমুক্ত রাজনীতি, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়। উল্লেখ্য যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-১৩ আসনে এ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থীরা মাঠে নামার ফলে এই জনপদে নির্বাচনী উত্তাপ ও জনমহলে আগ্রহ ক্রমশ বাড়ছে।