আনোয়ারায় সাংবাদিকদের বিজয় দিবস অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারায় কর্মরত পেশাদার সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শনিবার রাতে উপজেলার বটতলী ফুটবল টার্ফ মাঠে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় দেয়াং ফুটবল একাদশ ২-১ গোলে সাঙ্গু ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি লাভ করে।
উত্তেজনাপূর্ণ খেলার জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়াড়দের ট্রফি তুলে দেন আনোয়ারা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. জুনায়েদ চৌধুরী। এ সময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংক আনোয়ারা শাখার ব্যবস্থাপক এসএম মইনুদ্দিন আজাদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইউনিট প্রধান মো. তৌহিদুল আলম, চারপীর আওলিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হান্নান, বটতলী শাহ মোহছেন আওলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জহিরুল ইসলাম।
খেলা পরিচালনা করেন সিজেকেএস রেফারি, ক্রীড়া শিক্ষক নুরুল আমিন।
নির্ধারিত ও অতিরিক্ত সময়ে খেলায় গোলশূন্য থাকার পর পরবর্তী ট্রাইব্রেকারে দেয়াং ফুটবল একাদশ ২-১ গোলে সাঙ্গু ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে আনোয়ারায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত সাঙ্গু, দেয়াং, টানেল ও ইছামতি একাদশ নামে চারটি দল অংশগ্রহণ করে। নক-আউট পদ্ধতিতে খেলে দেয়াং ফুটবল একাদশ ২-১ গোলে সাঙ্গু ফুটবল একাদশকে পরাজিত করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সাঙ্গু একাদশ দলের ম্যানেজার, দৈনিক যায়যায় দিন প্রতিনিধি এম. আনোয়ারুল হক, বিজয়ী দেয়াং একাদশের ম্যানেজার, দৈনিক আজাদী প্রতিনিধি এম. নুরুল ইসলাম, টানেল একাদশের ম্যানেজার, প্রথম আলো প্রতিনিধি মোরশেদ হোসেন, ইছামতি একাদশের ম্যানেজার, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি জাহেদুল হক। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য, দৈনিক পূর্বকোণ প্রতিনিধি মো. হুমায়ুন কবির শাহ সুমন, দৈনিক কালবেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সি-প্লাস টিভির রেজাউল করিম সাজ্জাদ, দৈনিক দিনকাল প্রতিনিধি ফরহাদুল ইসলাম, বাংলাদেশ সমাচার প্রতিনিধি আনোয়ারুল আজিমসহ অংশগ্রহণকারী ৪ দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
খেলার ধারাভাষ্যে ছিলেন তানজিম হাসান।
বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।











